Published Date:10-10-2021
1596813549.jpg?v=1636498371

কবিতা

জলচিত্র

অশোক অধিকারী

অশ্বগন্ধা গাছটি কালও জেগে ছিল,

আজ তার সন্ততির সঙ্গতিহীন জীবন

ডুব জলে;

ওপর দিয়ে উড়ে যায় ফড়িং-

পাতলা ডানা যেন লজ্জা বস্ত্র ! লুকিয়ে

রাখে পুঁজি হীন ঘর সংসার ।

এখনও জল বাড়ছে

তর সইছে না জল সইতে যাওয়ার,

শেষ রোদ এসে পড়েছে ত্রাণ শিবিরে 

বজ্র বিদ্যুতের সঙ্গে বিবাহ প্রস্তাব

পাকাপাকি সংসার পাতবে স্বল্পায়ু জীবন ।

Comments:

0 মন্তব্য
প্রদর্শন

একটি মন্তব্য পোস্ট করুন