Published Date:10-10-2021
কবিতা
অদৃশ্য চোখের স্বভাব--২৫
চন্দন রায়
সবাই একসঙ্গে জানালা খুলে দিলে
শবের পাশে শুয়ে থাকা শব,
মাটি পিষে উঠে দাঁড়াবে ভূমিষ্ঠ আগুন
শীতের ভোরে শিস্যুর হাত ধরে ছুটে আসবে
যুগের পর যুগ পেরোনো শিল্পের বালতি ভর্তি
গলানো লোহা । দাওয়ায় বসে চুল ছাড়ানো নারী
খুনের পর খুনের দৃশ্যে চিৎকার করে ডেকে তুলবে
ভাবিকাল । নিশি ডাক ভেবে মাথা নিচু চোখ
দ্রুত সংবাদ পাঠাবে পাশের পাড়ায়
" আবার আসিব ফিরে"---শব্দে
একসঙ্গে সবকটা জানালা খুলে যায়,------

0 মন্তব্য
প্রদর্শন
আড়াল