Published Date:10-10-2021
1592661046.jpg?v=1401906952

কবিতা

কবিতাঃ সুমিতা ঘোষ

অনন্ত

 

জাফরান ভেজানো  মন
উদ্বাস্তু  সময কে দূরে রেখে দি,
তুমি রোদেলা তাপ দিচ্ছ আমার বুকে,
আলসে দুপুরে অন্তহীন প্রেমের ছায়ায় তোমাকেই চাই .......
তোমার ঋজুতা রাতের সোহাগ l নিয়ে আসে,
পবিত্র উষ্ণতায় ভরিয়ে দিও হৃদয় । 

 

ঋণ

 

এই মুঠো বিকেল দিলাম তোমায়
স্নাত হও তুমি বৃষ্টির ফোঁটা পড়ার দৃশ্যটি
অনুভব করতে করতে......
আমার কিছু ঋণ রয়ে গেছে আতর গন্ধ নিয়ে
তোমার কাছে
কৃষ্ণচূড়া র অতল স্পর্শে তোমার আমার
আলোর অপেক্ষা
নদীর বাহুর মত স্রোত
মহুয়ার স্বপ্ন দেখা চুম্বনের ঠোঁট
লাজুক স্বপ্ন ......
বসন্তের উৎসবে অরণ্যের গান
দিকচক্রবালে মিশে যায় তোমার আমার
চিরায়ত ছায়া পথ । 

 

Comments:

0 মন্তব্য
প্রদর্শন

একটি মন্তব্য পোস্ট করুন