Published Date:10-10-2021
1633008758.jpg?v=2002081612

কবিতা

সর্বনাম

জয়িতা ভট্টাচার্য

এইসব রাতে কাক ডেকে ওঠে

বোকা কাক !

জ্যোৎস্নার আলো কে

 দিন ভেবে ভুল করে,

তারপর ঘুমায় হতাশে,

অনেক অনেক ভুল কথা

ভুল স্বপ্ন 

চূর্ণ 

চূর্ণ 

হয়ে ভাসছে 

আকাশে

ভুল নদী,ভুল চাঁদ,

ভুল পথে পথে ফাঁদ

প্রাচীন মমির মতো,

কানামাছি  ঘুরপাক 

ঘুরপাক খাক

এলোমেলো চুলে,

ব্যর্থ  লিবিডোর কথা

লোনা হাওয়ায় ভেসে

যায় 

শূন্য থেকে শূন্যে

Comments:

0 মন্তব্য
প্রদর্শন

একটি মন্তব্য পোস্ট করুন