Published Date:10-10-2021
কবিতা
হাঁটা পথের সে একদিকে
পলাশ দাস
হাঁটা পথের উল্টো দিকে চলে গেছে আরও একটা পথ সেই দিক থেকে রোজ সকালে বেশ কিছু পায়রা উড়ে আসতে দেখেছি বহুবার যাব যাব করেও কোনোদিন ওই পথটায় হাঁটা হয় নি বলে আজ হেঁটেই ফেললাম কয়েক পা সুদৃশ্য ঘাস মাঠের কোল জুড়ে গাছ হাওয়া দেখতে দেখতে কতটা হেঁটেছি মনে পড়ে না বেশ খানিকটাই হবে হয়তো মাঠ পেরিয়ে গাছ পেরিয়ে যে জায়গাটায় পৌঁছেছি সেখানেই দেখলাম পায়রাগুলো একটা উঠোন জুড়ে ঘুরছে আর ডেকে বেড়াচ্ছে একটা মোটামুটি চেহারার লোক হাতের বাটি থেকে খাবার ছুঁড়ে ছুঁড়ে দিলেই পায়রাগুলো মারামারি করে ওড়া-উড়ি করে খাবার গালে পুড়ছে আবার ঘুরছে আবার মারামারি করছে ওড়া-উড়ি করছে -
আবার...
আবারও...

0 মন্তব্য
প্রদর্শন
আড়াল