Published Date:10-10-2021
1601909176.jpg?v=211873245

কবিতা

ফলক

তাপস গুপ্ত

হলদে সাদা ফুলের গুচ্ছ

রাখা হয় সমাধি ফলকে

অথবা ঘরের টেবিলে রাখা হয়

কোনো নির্বাক মালিনী ফটোফ্রেম

 

রাখা হয় অর্থাৎ 

রেখে দেওয়াটা ঝট করে হয় না

জ্যাকেট খুলে জোরে শ্বাস নিই

চোয়াল আলগা হয়

আর চোখ চিক চিক করেছিল মনে হয়,

আঙুলগুলো ফুলের পাপড়ি বৃন্ত ছুঁয়ে

সমানুপাতিক হয় শরীর মাপে

 

সেদিনও অপসৃয়মান সূর্য

গিলে নিয়েছিল বর্তমান

আজ দুটো পাহাড় গড়িয়ে সে লুকায় নিজেকে

তার ছিটানো নদীর পিঙ্গল জলে

মুখ ধুয়ে উড়ুক্কু ডানা দুটো খুলে

ভাসিয়ে দেওয়া হল না এবারও

Comments:

0 মন্তব্য
প্রদর্শন

একটি মন্তব্য পোস্ট করুন