Published Date:10-10-2021
1632922496.jpg?v=52862398

কবিতা

পাশা

প্রসাদ সিং

শব্দ জুড়তে জুড়তে লাইন
এক পা ভূমি চাই
                           মাটি না

দরজায় এসেছি
কাঁধে হাত দাও
দায় দেবো না
নেওয়ার কোনো প্রশ্ন নেই

পাশা ঠিক গড়বে
ধর্মের কল বাতাসে না নড়লেও
আমাদের
                সম্মিলিত
                                দীর্ঘশ্বাস
পাশা পাল্টে দেবে

Comments:

0 মন্তব্য
প্রদর্শন

একটি মন্তব্য পোস্ট করুন