Published Date:10-10-2021
কবিতা
আমি ও মেঘ
প্রবুদ্ধ মিত্র
আমার যাওয়ার পথে মেঘের সঙ্গে দেখা
আমার ফেরার পথে মেঘের সঙ্গে কথা
আমি ও মেঘ দেখা ও অদেখায় থাকি
গ্রীষ্ম বর্ষায়, শরত হেমন্তে..
আকাশ ও মাটির এই অনায়াস যোগাযোগ
সংবাদে, কাব্যে, মারী ও মন্বন্তরে
কিছু ভালোবাসা, কিছু ঘৃণায় বেঁচে থাকে
মহাকাব্যের জন্মব্যথায় ।

0 মন্তব্য
প্রদর্শন
আড়াল