Published Date:10-10-2021
কবিতা
চেষ্টায়
প্রতীক মিত্র
তোমার মতন করেই চেনার চেষ্টা করে চলেছি ।
তাই বোধ হয় সময়ও আজ এত আগন্তুক ।
প্রণয়, শর্ত, সীমানা শেষে আঘাতের রঙে দেখি তবু
চেনা চেনা বলে মনে হয় অনুষঙ্গরা ।
আঘাত দিয়েই কি তবে যাত্রাপথের সূচনা করা উচিৎ ছিল ?
প্রশ্ন এটুকুই।প্রশ্ন করে দেখেছি উত্তরগুলো খেলোই হয় ।
কিছু প্রশ্ন না করলে কথা এক একটা সন্ধ্যেবেলায়
ধুপের সুরভির মত আর আরষ্ঠ থাকে না ।
তোমার তরফে নীরবতা বুঝিয়ে দেয় তুমি কতটা চাও
আমার তোমার এই ধার করে নেওয়া দৃষ্টিভঙ্গি ।
আমার তরফে ব্যস এটুকুই থাক যেহেতু
আঘাতের উল্লেখ গোড়ায় আনলে শৃঙ্খলাকে পড়ে ফেলা যায়,
সহজপাচ্য হয়ে ওঠে মাঝখানের অন্ধকারগুলোও ।
একবার দেখো তো তোমার মত করে চেনার চেষ্টা
কতটা আয়ত্ব করতে পারলাম ?
সময় কিন্তু যথারীতি খুব সাবলীলভাবে আগন্তুক ।

0 মন্তব্য
প্রদর্শন
আড়াল