Published Date:10-10-2021
কবিতা
প্রেমের কবিতা
দেবায়ন চৌধুরী
(১)
আকাশ আজ আর্জেন্টিনা। রিক্সার গায়ে লেখা— দেখা হবে ।
অসুরের সঙ্গে মা দুর্গার প্রতিবছর দেখা হয়। আমার সঙ্গে মিষ্টুর হয় না । এটাই স্বাভাবিক ।
কেননা প্রতিবছর কে আসবে সাতসমুদ্র তেরো নদী ডিঙিয়ে ?
ফেসবুকে ছবি দেয় সিঁদুর খেলার, আমি তখন ব্যস্তভাবে এগিয়ে যাই ভাসানে…
ঘটের মধ্যে আস্ত একটা ভাঙাচোরা মন নিয়ে ঘরে ফিরি ।
ফাঁকা মণ্ডপে টিমটিমে আলোর মতো একটা জীবন চেয়েছি কালীদা…
নিভে গেলেও কেউ যাতে বুঝতে না পারে !
(২)
ফ্রেন্ড সাজেশন আসে। তুমিও ভোলোনি আমায় ?
বৈভব প্রদর্শনের ভেতর এক চিমটে মনখারাপ
নাকি সবটাই আমার মনের ভুল
বকাবকি করেছি অনেক।
ব্লকাব্লকি নৈব নৈব চ...
ভাবছি প্রোফাইলে নতুন ছবি দেব
পুজোয় দেখবে আমার পছন্দ কেমন বদলে গেছে !

0 মন্তব্য
প্রদর্শন
আড়াল