Published Date:10-10-2021
1592724077.jpg?v=2030152532

কবিতা

মেন্টালি ডিসঅর্ডার

তনুশ্রী মল্লিক

তুমি চলে গেলে শুনশান হয়ে যায় চরাচর,

আমি ওত পেতে বসে থাকি ছায়ার পাশে,  

সিন্ধু নদের পাশ থেকে কতবার মহেঞ্জোদরো সভ্যতা যে বাসা বদল করেছে তা কেউ না জানুক ইতিহাস জেনে গেছে, 

এভাবে শূন্য হয়েছে যুদ্ধক্ষেত্রগুলি, 

মানুষ তবু রক্তের রঙ বোঝেনি, 

মায়া সভ্যতাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি হিংস্র শ্বাপদকুলের মত , নখড়ে বিষ নিয়ে,

চঞ্চুতে ধরে রেখেছি হিংসার বিজমন্ত্র ,  

প্রতিটা যুদ্ধের পর চাপ চাপ পড়ে থাকে অনুতাপ ও দগ্ধ হৃদয়,

ভাবনারাও ডানায় উড়াল দিলে সময় ভাবে- 'মেন্টালি ডিসঅর্ডার', 

পৃথিবীকে বাঁচিয়ে তুলতে মানুষ হাতে তুলে নেবে  বৃক্ষ সন্তান, 

দত্তক সন্তানের শরীর ঘিরে গড়ে উঠবে সবুজায়নের পরিবেশ,

রূঢ বাস্তবের কাছে পৃথিবীটা আজ যেন শবের মিছিল,

মাটিও জল চায় যেনো তবুও অংক কষে বৃষ্টি নামাইনি কেউ

Comments:

0 মন্তব্য
প্রদর্শন

একটি মন্তব্য পোস্ট করুন